• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতকে লুটপাটের হাতিয়ার বানিয়েছিল- ফরহাদ হালিম ডোনার খুলনার নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান জগন্নাথপুরে ২০২৬ সালের ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি গঠন কাসিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য একজন লেখিকার না বলা কথা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ও বাজারে অনিয়মের দায়ে সাজা ও জরিমানা নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

একজন লেখিকার না বলা কথা

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সানজিদা রসুল

আমি কবি নই
মনের গহীনে জমাট বাধা
না বলা কথা গুলো
যখন দম বন্ধ হয়ে আসার আশংকা
তখনই আমি কলমের আশ্রয় নেই-
সেই কথাগুলো অবলীলায় লেখা হয়ে উঠে
কাব্যিক আকারে।

আমি লেখিকা হতে চাইনি
চোখে দেখা অন্যায়, অত্যাচার গুলো সইতে পারে না এ কোমল হৃদয়
তখনই লিখতে ব্যকুল হয়ে উঠি
চোখে যা দেখি তাই লিখি
জানিনা সেটা কবিতা নাকি গদ্য বা পদ্য

চারপাশের সমাজ ব্যবস্থা- বাস্তবে ঘটে যাওয়া নিত্যনৈমিত্তিক ব্যপার গুলো
আমাকে ভাবিয়ে তুলে।

মানবের অসহায়ত্ব, শিশু নির্যাতন, ধর্ষণ
একজন অবলা গৃহবধূকে যৌতুকের লোভে হত্যা
আরো কত শত ঘটনা রটনা
যখন ফেইসবুকে চোখ বুলাই
ভীষণ কষ্ট হয়
আমার ভেতরের নারী সত্বা জেগে উঠে
তখন লিখি সকল অন্যায়ের বিরুদ্ধে
আমি কবি হতে আসিনি।
আমি কবি হতে লিখি না
পাঠকের সমাগম ও খুঁজিনা
শুধু বুঝি এইটুকুই
সমাজ পরিবর্তনে সভ্য সমাজ গঠনে
হাতিয়ার হিসাবে সাহিত্যকে অস্ত্র বানাও কলমে
লিখ প্রতিনিয়ত অনিয়মের কথা
প্রতিবাদী সংলাপে রাজপথে দাঁড়াও
আমি তো বিশ্ব নন্দিত লেখিকা হতে লিখি না
বাংলা একাডেমির আজীবন সদস্যও হতে চাইনা।
আমি গণমানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কলম চালাতে রোজই লিখতে চাই।

কবি হতে নয়, লেখিকা হিসাবে
রোজকার ভয়ভীতি কে জয় করে আমি লিখে যেতে চাই যতোদিন বাঁচবো
যতদিন রবে এ দেহে প্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd