• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

সুনামগঞ্জ-৪ আসনের আলোকবর্তিকা মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত

Reporter Name / ৩৬২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

আবু হানিফ, সুনামগঞ্জ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখা।

সোমবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তে উপনীত হোন নেতৃবৃন্দ।

উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা ও সকল ইউনিয়নের জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নবীন-প্রবীণ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধিকাংশ নেতাকর্মী সকলের প্রিয় মুখ মাওলানা নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক, টাওয়ার হ্যামলেটস জমিয়তের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক, আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব। তার গর্বিত পিতা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম উলুতুলী রাহিমাহুল্লাহ ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক।

উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ- ৪ আসন মাওলানা নাজমুল হাসানের জন্মস্থান। তিনি মানবতার তরে এক নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি যদিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে হৃদয়ে বহন করছেন এই দেশ ও মাটির তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষদের আর্তনাদ। এই মাটির কোনো যোগ্য প্রার্থী থাকতে আমরা ভাড়াটিয়াকে চাই না। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত নেতা মাওলানা নাজমুল হাসানের কোনো বিকল্প নেই।

জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান চৌধুরীর নামও প্রস্তাবে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd