• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ ‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল-পথসভা

মানবিক সহায়তায় অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিল শেরপুর জেলা প্রশাসন

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

নিয়মিত গণশুনানিতে নিজের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি চুরি হয়ে যাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসকের সহায়তা চেয়েছিলেন শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার অসহায় ও কর্মক্ষম মো. জহুরুল ইসলাম। প্রায় এক মাস আগে তার সমস্যার কথা শুনে তাকে একটি ভ্যানগাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা প্রশাসক।

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন মো. জহুরুল ইসলামের হাতে একটি ভ্যানগাড়ি তুলে দেন।

ভ্যানগাড়ি পেয়ে জহুরুল ইসলাম পুনরায় নিজের কর্মসংস্থানে ফিরে যাওয়ার সুযোগ পেলেন। এর মাধ্যমে তিনি ভ্যান চালিয়ে আয় করে পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd