• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময় ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের

নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে নেত্রকোণায় জেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২০ আগস্ট (২০২৬) বিকেল ৪:৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বৈচিত্র্যময় সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আসন্ন প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা থেকে প্রতিভাবান শিল্পী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
​জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নেত্রকোণার যৌথ আয়োজনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd