• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ ‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল-পথসভা

রাণীশংকৈলে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে থানার এএসআই জ্যোতিষ চন্দ্র রায়, এএআই সামিউল ইসলামসহ পুলিশের একটি দল হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রবিউল ইসলামের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ রবিউল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকার মৃত সলেমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবাসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মাদকের বিরুদ্ধে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd