• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ডোমার আইডিয়াল একাডেমীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ ​বাগেরহাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ৫৫টি ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মা নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম সিলেটের বিশ্বনাথে আলতাব-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পেল ৪৬ শিক্ষার্থী শেরপুরে অসহায় হৃদরোগীর পাশে রক্তসৈনিক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন এর সচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত

হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো ধর্মপাশা হাসপাতাল রোড বণিক সমিতি। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ফার্মেসি মালিকের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা ও নিরাপত্তার উদ্যোগ নিলো তারা।

জানা যায়, গত ০৯/০৮/২০২৬ শনিবার রাতে ধর্মপাশা উপজেলার বিজয় ২৪ চত্বরে অবস্থিত ফাহিম মেডিকেল মেডিসিন কর্ণার নামের দোকানে দুর্বৃত্তরা হানা দেয়। এসময় প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার মেডিসিন চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইকবাল মিয়া ধর্মপাশা উপজেলার ফাতেমা নগর গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটখাটো এই ফার্মেসির আয় দিয়েই তার সংসার চলে। এই বড় ধরনের ক্ষতির পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বেশ কিছুদিন যাবত দোকানটি বন্ধ থাকে।

বিষয়টি ধর্মপাশা হাসপাতাল রোড বণিক সমিতির নজরে আসলে সমিতির সকল সদস্য একত্রিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ২৩/০৮/২০২৬ তারিখে বণিক সমিতির পক্ষ থেকে ইকবাল মিয়াকে নগদ অর্থ অনুদানসহ নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন:
সভাপতি: দুলাল সরকার
সাধারণ সম্পাদক: খাইরুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক: ইমাম হোসেন, শফিকুল ইসলাম
কোষাধ্যক্ষ: সুকেশ চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন জীবন মেম্বার, নুরু মিয়া সহ বণিক সমিতির সকল সদস্যবৃন্দ।

এছাড়া বিজয় ২৪ চত্বরে বেশ কিছুদিন যাবত পাহারাদার না থাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে বণিক সমিতির পক্ষ থেকে এলাকার নিরাপত্তার জন্য একজন পাহারাদার নিয়োগ করা হয়।

এসময় বণিক সমিতির সভাপতি দুলাল সরকার বলেন, ধর্মপাশা বাজারে দিন দিন চুরি-ছিনতাই বেড়েই চলেছে। তাই সকল ব্যবসায়ীকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের কাছে পুলিশি টহল জোরদার করার দাবি জানাচ্ছি।

বণিক সমিতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd