• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত বিদেশ-ফেরত নারী ও অভিবাসীদের অধিকার নিয়ে নরসিংদীতে কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

রংপুরে সংঘটিত হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দিকনির্দেশনায় এবং পূর্বধলা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক সনজিত চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, সম্মানিত সদস্য দীপক কুমার সরকার, চন্দন কুমার দাস, লিটন সাহা, দিলীপ পাল, উৎপল সেন, বিকাশ ঘোষ ও চণ্ডীচরণ দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে বক্তারা রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও সব ধরনের হিংস্রতার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সার্বজনীন সম্প্রীতি, শান্তি ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd