• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান ১নং রেমাক্রীসহ ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২৭: ১ম ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউর রহমান ঠাকুরকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সিনিয়র প্রভাষক আবু খালেদকে দায়িত্ব দেয়া হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভূক্তভোগী জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, রাণীগঞ্জ কলেজে শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে অ্যাডহক কমিটি/গভনির্ংবডির কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করাসহ বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। শুধু তাই নয়, কলেজের শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং শিক্ষকরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে সম্প্রতি-কলেজের শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে।
অবশেষে ৩০ আগস্ট রোববার শিক্ষা বোর্ডের অনুরোধে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি পত্রের মাধ্যমে বিতর্কিত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র প্রভাষক আবু খালেদকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, শিক্ষা বোর্ডের অনুরোধে রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রভাষক আবু খালেদকে দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd