• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সূজন সূত্রধর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূজন সূত্রধর ওই গ্রামের সূমন সূত্রধরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সূজন বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তার একটি খেলনা পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজনের অগোচরে খেলনাটি তুলতে পুকুরে নামলে সে পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় এক ব্যক্তি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd