• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ইয়াতিম-অসহায়ের অধিকার রক্ষা ও ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান: চুনতীর সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত জীবন সংগ্রামে ঝুঁকি নিয়ে গাছ ঝুরে চলছে জলিলের জীবিকা সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু নেত্রকোণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান ইনস্টিটিউশন, ফোর ক্লাবস’ কার্যক্রম পরিদর্শন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এমপি মানসুরা আলম

সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণায় জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধান ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
​জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে শুনানিতে নেত্রকোণার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশী মানুষের নানাবিধ অভাব-অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন জেলা প্রশাসক। পরবর্তীতে প্রাপ্ত আবেদনগুলোর দ্রত ও কার্যকর নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন তিনি।
​এদিকে, সেবাদানের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন নিশ্চিতকরণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে শুনানিতে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
​এ বিষয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই চারা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সমস্যা সমাধানের পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব নেত্রকোণা গড়ে তুলতে জেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd