• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ইয়াতিম-অসহায়ের অধিকার রক্ষা ও ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান: চুনতীর সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত জীবন সংগ্রামে ঝুঁকি নিয়ে গাছ ঝুরে চলছে জলিলের জীবিকা সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু নেত্রকোণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান ইনস্টিটিউশন, ফোর ক্লাবস’ কার্যক্রম পরিদর্শন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এমপি মানসুরা আলম

দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে গোয়াইনঘাটে ২৬৩ কেজি পোনা অবমুক্ত

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাইদুর রহমান আফজল, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বর্ষা প্লাবিত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৬৩ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বর্ষা প্লাবিত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা জলাশয়ে ছাড়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান বলেন, হাওর-জলাশয়ে নির্বিচারে মাছ ধ্বংস করা হচ্ছে। নদী-নালা ও জলাশয়ে পানি থাকলেও আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা ও ছোট মাছ নিধনের কারণে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো, দেশীয় মাছের সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বর্ষা প্লাবিত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে।
আমিনুর রহমান আরও বলেন, বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ। তবে অবমুক্ত করা পোনামাছ নির্বিঘ্নে বেড়ে উঠতে হলে সবাইকে মাছের অভয়াশ্রম রক্ষা করতে হবে। পাশাপাশি অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে সংশ্লিষ্টদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd