• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর লবনচরা থানা পুলিশের তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে এএসআই হারান হালদার সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন কৌশল ব্যবহার করে মোবাইল তিনটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে— OnePlus, Redmi 12C ও Xiaomi Redmi A5।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের উপস্থিতিতে উদ্ধার করা তিনটি মোবাইল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং লবনচরা থানা পুলিশসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd