• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিকিউরিটি গার্ড হত্যা মামলায় দ্রুত সাফল্য, সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের এএসপি আলমগীর পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ভোটে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব, সভাপতি মোহাম্মদ উল্লাহ, সম্পাদক জিয়া উদ্দিন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ড. অলী আহমদ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান পূর্বধলায় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে প্রস্তুতি সভা উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কর্মসূচি
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগামী তিন মাস প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ কর্মসূচি চলবে। উপজেলা পর্যায়ে ইউএনওদের সমন্বয়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্ব
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মান্নান, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd