• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কটিয়াদীতে কৃষি প্রণোদনায় ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান ১নং রেমাক্রীসহ ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২৭: ১ম ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১

জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে অবস্থিত মাদ্রাসাতুল কুরআন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ১২ বছরের ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মাহিম আহমদের হিফজুল কুরআন সবক সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ হাবিবুর রহমান ও মাওলানা ইব্রাহিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূর উদ্দিন গহরপুরী। কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাবেক নাজিম হযরত মাওলানা শায়খ মইনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছমির উদ্দিন সুমন, হাবিবনগর হযরত বেলাল রা: জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা ইয়াহইয়া, ইছগাও মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রাসেল মাহমুদ, মাওলানা সুলাইমান মোঃ আশিক মিয়া, মুজিব মিয়া প্রমূখ।
এতে ১ম সাময়িক পরীক্ষায় হিফজ ৩০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন জাহিদ হাসান, ২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মুজাম্মিল হুসেন, ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহিম, নাজেরা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সাজু আহমেদ, নূরানী তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন রেজাউল করিম, নূরানী ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন সোহাগ আহমেদ ও শিশু শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে নতুন ক্ষুদে হাফিজদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অভিভাবকমন্ডলি, উস্তাদ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd