• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা ভিত্তিক অনলাইন পেজ ‘ঠাকুরগাঁও আপডেট পেইজ’-এ এক নারীর অশ্লীল ভিডিও ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশের ঘটনায় দায়ের করা সাইবার মামলায় শাওন আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার সহযোগিতায় হালিশহর থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ব্যাপক অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শাওন আমিনকে শনাক্ত করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ‘ঠাকুরগাঁও আপডেট পেইজ’ থেকে এক নারীর অশ্লীল ভিডিও এবং কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলার তদন্তভার ডিবি ঠাকুরগাঁও পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পোস্টদাতা কুঞ্জমোহন পালকে গত ২৬ জুলাই গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, কুঞ্জমোহন পাল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মামলায় শাওন আমিনের জড়িত থাকার বিষয়ে তথ্য দেন। তদন্তে ‘ঠাকুরগাঁও আপডেট পেইজ’-এর মূল অ্যাডমিন হিসেবে শাওন আমিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলেও ডিবি পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, চাকরির সুবাদে শাওন আমিন চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অবস্থান করলেও ঠাকুরগাঁওকে কেন্দ্র করে অনলাইনে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করার অভিযোগ রয়েছে। অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহ করে কুঞ্জমোহন পালসহ একাধিক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারীদের অশ্লীল ভিডিও তৈরি করে অনলাইনে প্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে এসব কনটেন্ট প্রচারের পর ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগের কথাও জানিয়েছে ডিবি পুলিশ। পোস্ট মুছে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পরও পোস্ট না মুছে আরও টাকা দাবি করা হতো—এমন অভিযোগও তদন্তে পাওয়া গেছে বলে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার একটি থানায় শাওন আমিনের বিরুদ্ধে সাইবার অপরাধ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এছাড়া পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় তার বিরুদ্ধে সাইবার অপরাধের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এদিকে মামলার ঘটনায় গ্রেপ্তার শাওন আমিনের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা এ ঘটনায় সম্পৃক্ত—তা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd