• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় রাজশাহীতে চুরির সময় হাতেনাতে ধরা, তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা

রাজশাহীতে চুরির সময় হাতেনাতে ধরা, তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মুনজুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় তালা ভেঙে চুরির সময় হাতেনাতে ধরা এক চোরকে তাৎক্ষণিক বিচারে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৮ সেপ্টেম্বর সোমবার মহানগরীর তেরখাদিয়া এলাকার বাসিন্দা লালন শাহের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম রাহিদুল ইসলাম।

জানা যায়, লালন শাহের বাসা খালি থাকার সুযোগে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন রাহিদুল। পরে তিনি মোটরসাইকেলের ব্যাটারি চুরির চেষ্টা করেন। এ সময় লালন শাহের স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোর পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চুরি করা ব্যাটারি, ব্যাটারি খোলার যন্ত্রপাতি ও বেশ কয়েকটি নকল চাবি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ তাকে হেফাজতে নেয়।

পরবর্তীতে আসামিকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) শুরু করেন। শুনানিকালে আসামি নিজের অপরাধ স্বীকার করায় আদালত তাকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd