• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা প্রতিষ্ঠার ৩১বছরেও হয়নি সোগুনা উচ্চ বিদ্যালয়ের ভবন, জরাজীর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার জগন্নাথপুরে দরপত্র/টেন্ডার বিজ্ঞপ্তির আহবান জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার ৪ আসামী জেল হাজতে নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় মাসব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জোড়পোল বাজারে মেসার্স মামুন ফার্মেসিতে দিনব্যাপী বিনামূল্যে ছানি রোগী বাছাই, দৃষ্টি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

​ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালিত ‘ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র’ কাঁঠালিয়া শাখা এই ক্যাম্পের আয়োজন করে।

​কার্যক্রমের আজকের দিনে মোট ৫১ জন সাধারণ ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অপটোমেট্রিস্ট তামিম মোহাম্মদ ফজলুল করিম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার জাহিদুল ইসলাম।

​আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস সামনে রেখে মাসব্যাপী এই সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। পুরো মাসজুড়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd