• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ করা হলো ট্রাইসাইকেলও ভীমপুরে মটর শ্রমিক নেতাদের সংবর্ধনা পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ বিশ্বনাথে জাতীয় শিশুকন্যা দিবস পালন পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় – পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

থানার পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোঃ মাফুজুর রহমান, নওগাঁ:

নওগাঁর আত্রাই থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে থানার সকল পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং ও মতবিনিময় করেছেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ব্রিফিংয়ে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও তৎপর ও সতর্ক থাকতে হবে। থানা এলাকায় যেন কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্তকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার। গুরুত্বপূর্ণ সড়কে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি , পাশাপাশি জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পেশাদারত্ব বজায় রাখা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করে পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।

আত্রাই থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতেই এ বিশেষ ব্রিফিং ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd