• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে নতুন সাজে নান্দনিক আঙ্গিকে নাবিলা ইলেকট্রনিক্স এর উদ্বোধন বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের ‘বন্ধু’ নাইলা সারাফ লিজা শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ জগন্নাথপুরে ৪টি পূজা মণ্ডপে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমানের অর্থ সহায়তা দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় সিলেটে প্রথম মিশাল বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ

বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে হলিচাইল্ড স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি একেএম হেকিম উদ্দিনের সভাপতিত্বে এবং হলিচাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেন্টু আলী, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফ আহমদ, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান খাঁন, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হাজী আব্দুল মছব্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার আলী।

সভায় বক্তারা বলেন, এই অঞ্চলের শিক্ষার প্রসারে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আয়োজকেরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, ৫ম ও ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হলিচাইল্ড স্কুলের প্রধান শিক্ষক শাহ্ মুজাক্কির চিশতী।

এ সময় উপস্থিত ছিলেন পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়েক আহমদ, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, ধলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা বেগম, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. আব্দুল মতিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd