• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি বটিয়াঘাটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং সিংগাইরে পেঁপের কেজি ৩ টাকা, বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

প্রকৌশলীর মেয়ে থেকে ম্যাজিস্ট্রেট: আতিয়া ফারিয়ার সাফল্যে উচ্ছ্বসিত মিরসরাই

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, (চট্টগ্রাম)

৪৫তম বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গেজেটভুক্ত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মলিয়াইশের কৃতি সন্তান আতিয়া ফারিয়া চৌধুরী। তার এই অর্জনে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

আতিয়া ফারিয়া চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক মেধাবী শিক্ষার্থী। তিনি পাবনা পৌরসভার অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান চৌধুরীর একমাত্র মেয়ে।

নিজের মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তার সামনে এখন জনসেবা ও প্রশাসনিক দায়িত্ব পালনের নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে।

আতিয়া ফারিয়ার এই অর্জনে মিরসরাইসহ পুরো চট্টগ্রামবাসীর মধ্যে গর্ব ও আনন্দ বিরাজ করছে। তার কর্মজীবন সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও ন্যায়নিষ্ঠার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক— এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd