• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে সড়ক পথে চাঁদাবাজি: ৮ ছাত্রদল কর্মী শোকজ পাটগ্রাম সীমান্তে পুশইনের ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ শিবগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, মদ ও হাসুয়া জব্দ মীরপুরের গড়গড়িতে ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ৩২১ বছরের ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দির পরিদর্শনে ট্রাস্টি তাপসী দত্ত নওগাঁর নিয়ামতপুর কৃষকের নিকট বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি বিক্রি প্রায় অর্ধকোটি টাকার পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে সড়ক পথে চাঁদাবাজি: ৮ ছাত্রদল কর্মী শোকজ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে রাতের আঁধারে পণ্যবাহী গাড়ি আটকিয়ে মালামাল লুট ও চাঁদা আদায়ের অভিযোগে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনসহ ৮ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।

সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকজ নোটিশ প্রদান করা হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত অন্যরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, নাজমুল ইসলাম মান্না, শাহ রিয়াদ আহমেদ ও নাজমুল হাসান নাঈম।

জানা গেছে, চাঁদাবাজির ভিডিও ফুটেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনসহ সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও সরাসরি বহিষ্কার না করে শোকজ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গোয়াইনঘাটের হাতিরপাড়া-মানিগঞ্জ রাস্তায় রাত হলেই চোরাচালানি মালামাল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে সাধারণ মানুষ অনিরাপদে চলাফেরা করে। এসব গাড়ি চলাচল বন্ধ করতেই তারা গাড়ি আটকিয়েছিলেন। চোরাকারবারিরা ষড়যন্ত্র করে গোপনে ভিডিও ধারণ করেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অন্যায়কারীর স্থান নেই। যে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd