• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার সবকটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ে লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছা. কুলসুম বিবি ফাউন্ডেশন এই দুটি সংগঠনের আয়োজনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পুরো কেন্দ্র জুড়ে ছিল উৎসবমুখর আনন্দঘন পরিবেশ। ছোট ছোট মুখে বড় স্বপ্নের ঝিলিক, অভিভাবকদের চোখে আশার আলো সব মিলিয়ে ছিল এক অসাধারণ দৃশ্য।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন, আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষক বকুল রায়, নুরুল হক, বকুল বণিক, সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, সচিব অনুপম দাস ও যুগ্ম সচিব যোগ প্রভাত দাস চয়ন।

দূর লন্ডন থেকে মোবাইল ফোনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোছা. কুলসুম বিবির সুযোগ্য সন্তান মো. রাসিকুল ইসলাম। পরে অতিথিরা দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসানের কক্ষে যান। প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে আপ্যায়িত করেন এবং স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে জামিল চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।

এ ব্যাপারে লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস বলেন, আপনাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রায় দুই যুগ ধরে আমরা প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছি। চলার পথে অনেক ভুল-ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই প্রত্যাশা করি।

দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন বলেন, প্রায় দুই যুগ ধরে এই সংগঠনগুলো অবহেলিত জনপদ দিরাইয়ে আলোকিত আগামীর পথে এক মহৎ যাত্রা শুরু করেছে। কোমলমতি শিশু-কিশোরদের স্কুলমুখী করতে এবং প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এই ফাউন্ডেশনের অবদান আজ সবার কাছে প্রশংসিত। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার প্রসারে এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা চলাকালীন স্কুল পরিদর্শনে এসে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব জামিল চৌধুরী। তিনি বলেন, এক সময় তিনি এই স্কুলের ছাত্র ছিলেন। এই স্কুলেই তার হাতেখড়ি হয়েছে। শতবর্ষী এই স্কুলের সদ্য সরকারিকরণের ঘোষণাকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, এই উদ্যোগ শুধু একটি পরীক্ষা নয়, এটা আগামী প্রজন্মের স্বপ্ন গড়ার এক মহৎ প্রয়াস। যারা এই মহৎ কাজের পেছনে আছেন, তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি এই মহতী উদ্যোগে পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং বলেন, আসুন আমরা সবাই মিলে এখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে দেই পুরো হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd