• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটের পাঁচবিবিতে সূর্য পুজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি -৫ অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক – ১ আলোকিত লালমনিরহাট গঠনে সাইকেল র‍্যালির উদ্বোধনে ১০ কিলোমিটার সাইকেল চালালেন ত্রাণমন্ত্রী পদুয়ায় চেয়ারম্যান প্রার্থী হতে যুবসমাজের সমর্থন ও সহযোগিতা চাইলেন নুরুল ইসলাম সিকদার ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলন ও মাংসের দোকানে চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামিকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সঙ্গে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ ব্যবসা চলছে ইএসডিওর নাগরিক পরিকল্পনা প্রণয়ন শীর্ষক তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক – ১

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহ জামাল ওরফে নাহিদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা পর্যন্ত জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শাহ জামাল ওই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১ দশমিক ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদক সংরক্ষণের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd