• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন

মাধবদীর মাথরায় আদালতের নোটিশ অমান্য করে রাতের আধারে চালিয়ে যাচ্ছে নির্মান কাজ

Reporter Name / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

নরসিংদীর প্রতিনিধি:

মাধবদী থানার মাথরা এলাকার মৃত অলিউল্লাহর ছেলেদের সাথে একই এলাকার ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা বিষয় নিয়া ঝগড়া বিবাদ চলিয়া আসিতেছে।এরই জের ধরে গত ৩০ই আগস্ট অনুঃ ১২.০০ ঘটিকার সময় আনোয়ার গং সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন দুষ্কৃত প্রকৃতির লোকজন জমিতে অনধিকারে প্রবেশ করিয়া জমিতে জোরপুর্বক নির্মান কাজ করিতে থাকে। বাধা দিলে আনোয়ার গং রাতুল মিয়াদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করিলে আনোয়ার গং মারপিট করার জন্য উদ্যত হয়। রাতুলের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ডাক-চিৎকারে করিলে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে
আনোয়ার গং বিভিন্ন ধরনের হুমকী সহ রাতুল মিয়াদের সময় সুযোগমতো পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া রাখিবে বলিয়া হুমকী প্রদান করে। বর্তমানে রাতুল মিয়া ও তার পরিবারের লোকজন আতংকিত অবস্থায় আছে এ বিষয়ে রাতুল মিয়া বাদি হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে আরও যানাযায় মৃত অলিউল্লাহর ছেলে মোঃ রাতুল মিয়া মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা মৌজাস্থিত ৪.৭৫ শতাংশ জমির পৌত্রিক সূত্রে মালিক হইয়া ভোগ দখলে নিয়োজিত আছে প্রতিবেশি ইউনুছ আলীর ছেলে ,আনোয়ার হোসেন (৪৫), আমির হোসেন (৩৫),মৃত ছামেদ আলীর ছেলে ইউনুছ আলী (৭৫),আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২৫)। এ বিষয়ে রাতুল মিয়া বলেন আনোয়ার গংরা যে কোন মুহুর্তে আমাদের উক্ত জমিতে আসিয়া আমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিয়া আইন শৃঙ্গলার অবনতি ঘটাইতে পারে বলে ধারনা করিতেছি। ঘটনার বিষয় স্থানীয় লোকজন সহ আমার পরিবারের লোকজনদের সাথে আলোচনা করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করি। উল্লেখ উক্ত জমি নিয়ে কোর্টে একটি ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারার মামলা চলমান আছে যাহার মামলা নং – মাধবদী এম মামলা নং-৮৩৭/২০২৫, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৪৫ এবং বিজ্ঞ আদালতের স্মারক নং-১৫১৩, তাং-০৪/০৮/২০২৫ খ্রিঃ । তফসিল বর্ণিত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার মর্মে উভয় পক্ষকে নোটিশ দেন আদালত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd