আকিক শাহরিয়ার, শান্তিগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে শ্যামনগর শরীফপুর ইটভাটা এলাকাস্থ সুরমা নদী থেকে সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল (ওরফে গাজীনগরী হুজুর) মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লা’শ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের অভিযোগ, প্রথমে তাকে গু’ম করা হয়েছিল পরে খু’ন করে লা’শ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তবে এখনো পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না। মাওলানা মোস্তাক আহমেদের লাশ সনাক্ত করতে প্রশাসনের অভিযান চলমান তবে এলাকাবাসী ও স্বজনরা ধারণা করছেন ও দাবি করছেন এটি মাওলানা মুস্তাক সাহেবের মরদেহ। এলাকাবাসী গভীর উদ্বিগ্ন এইরকম রহস্যময় খুনে। যা সুনামগঞ্জের ইতিহাসে কালো অধ্যায় নামে আখ্যায়িত করা হয়। মাওলানা মোস্তাক সাহেব দুদিন আগে বাড়ি থেকে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়েছিলেন এমতাবস্থায় দু’দিন ধরে উনার নিখুঁজের সংবাদ জেলা জুড়ে ছড়িয়ে পড়ে। উনাকে জীবিত উদ্ধার করার জন্য। জমিয়তের নেতৃত্বস্থানীয় পর্যায়ে ও সুনামগঞ্জের মিডিয়া, ফেইসবুক সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবীর মানুষ তৎপর ছিল।