• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

কবিতাঃ সত্যের বিজয়

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অবিচার অনাচার ফেতনা ফ্যাসাদ
দুর্ভোগ দুর্গতি বাড়ছে দিনরাত,
চলছে অনিয়ম সাথে যাতনা
বাড়ছে সহ্য করার ক্ষমতা।

দুর্নীতি স্বজনপ্রীতি যাচ্ছে বেড়ে
সমাজে সত্য চলে অবনত বেশে,
মিথ্যা এগিয়ে নানা অজুহাতে
যাতনার কবলে দেশ ধ্বংসের পথে।

দ্রব্যমূলের যাঁতাকলে দিশেহারা আমজনতা
শূণ্য হাঁড়ির হাহাকারে বাড়ছে মনে ব্যাথা,
কি খাবে না কি খাবে সারাক্ষণ তা ভেবে
কি যে জ্বালাতন বলবে কার কাছে ?

অনিয়ম সব দূরে ঠেলে মিলে মিশে পথচলা
জীবনে নিরন্তর সুখ শান্তি সফলতা,
সত্যের বিজয় মিথ্যার পরাজয় অবধারিত
মানবকল্যাণে কাজ জীবন হয় আলোকিত।

লেখক পরিচিত:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd