দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে,
রক্ত মাংসে গড়ি শপথ নিয়ে।
পাহাড়, বনে, সীমান্ত পথে,
ছিলাম আমি সাহসে ভরে।
বুটের শব্দে কাঁপতো ভূমি,
রাইফেল কাঁধে স্বপ্ন গুনি।
মায়ের মুখে হাসি ছিলো,
বোনের চোখে গর্বে ঝিলিক।
হঠাৎ একদিন ছিটকে পড়ি,
দুর্ভাগা সে ক্ষণে সব হরি।
ইউনিফর্ম খুলে ফিরি ঘরে,
লোকের চোখে ব্যর্থ ভরে।
কেউ আর দেখে না সম্মান,
শুধুই প্রশ্ন—কী করো জান?
যে হাত চালায় অস্ত্র যুদ্ধ,
সে হাতেই আজ ক্ষুধার পুতুল।
তবুও আমি হাল না ছেড়েছি,
নতুন স্বপ্ন বুকেই রেখেছি।
যুদ্ধে নয়, কলমে আজ লড়ি,
জীবনের সাথে করি সংজ্ঞা গড়ি।
আমি ব্যর্থ—হয়তো চোখে,
কিন্তু হৃদয়ে জ্বলছে আলো কোথেকে।
সৈনিক আমি—থাকুক না চিহ্ন,
স্বপ্ন বাঁচে, তবেই হয় বিজয় নির্ণয়।