কলমেঃ শামীমা তালুকদার
ছাড়তে হবে চেনা শহর
অপেক্ষায় গুণছি সেই প্রহর
রোজ কষ্টে থাকি বিভোর
চেনা মুখের ছিলো বেশ কদর।
স্বপ্ন ছিলো আকাশ সম
চাওয়া ছিলো কম
পাওয়ার খাতা শূন্য
তাই হয়েছি নগণ্য।
ছাড়তে যে এবার হয়
আর ডেকো না পিছু
কি পেলাম আর কি বা রইলো বাকি
আর না হিসেব করি কিছু।
শেষ প্রান্তে আছি দাঁড়িয়ে
সম্মুখে সব বন্ধ
পিছু এবার ফেরা যাক
চোখ দুটো না হয় হবে অন্ধ।
কত মায়া, কত ভালোবাসা
ছিলো লুকিয়ে মনে
কেউ বুঝেনি একটু ও
অশ্রু ঝড়ে নয়নে।