• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ের পর্যটন ও সমতলের চা চাষ অর্থনৈতিক সমৃদ্ধির অনন্য দৃষ্টান্ত’ —মার্কিন রাষ্ট্রদূত গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা: অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে নারী সমাবেশ: মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে জনসচেতনতার আহ্বান ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ৭৩ ফিরকার বিভাজন নয়, চাই প্রেমের ঐক্য সিংড়ায় আইনশৃঙ্খলা মিটিং এ অপরাধ নিয়ন্ত্রণে কড়া নির্দেশনা, বাড়ছে টহল ও নজরদারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬ হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত

আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি:

নেত্রকোণায় জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে কর্মরত ৯ম থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত’ দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
প্রশিক্ষণে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও বিধিসম্মতভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং ক্রয় প্রক্রিয়ায় নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে Public Procurement Act (PPA), ২০০৬, Public Procurement Rules (PPR), ২০২৫ এবং e-GP (ই-জিপি) প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা। এ ছাড়া সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও প্রশিক্ষণে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সরকারি ক্রয় প্রক্রিয়া এবং e-GP প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনার বিষয়ে ধারণা প্রদান করা হয়। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd