• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্সের উদ্যোগে প্যারিস থেকে ডোভিল (Deauville) ও ল্য হাভর (Le Havre)-এ সমুদ্র ভ্রমণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এ সফর উপলক্ষে সোমবার বিকেলে ডোভিলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বময় ইসলামের শান্তি, ন্যায় ও মানবতার বাণী ছড়িয়ে দিতে এবং ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আলেম-উলামা ও ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কুরআন-সুন্নাহর আলোকে মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি। এজন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতা, নিষ্ঠা, প্রজ্ঞা ও হিকমতের সঙ্গে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভাপতির বক্তব্যে শিক্ষা সফরের গুরুত্ব তুলে ধরে মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন, এ ধরনের আয়োজন একদিকে যেমন নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করে, অন্যদিকে ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রচারে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্সের উপদেষ্টা আক্তার হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন মিটু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, নির্বাহী সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান রুবেল, রোম্মান আহমদ, কামাল আহমদ, ওলি উর রহমান, মামুন আহমদ, ফেরদুস আহমদ প্রমুখ।

পরিশেষে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd