• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল সিংগাইরে কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, এলাকায় তোলপাড়! তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসম্পদ- শিক্ষামন্ত্রী গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি মনোনয়ন প্রত্যাশি রিপন মাহমুদ

Reporter Name / ৩৪৬ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ ৫ সংসদীয় আসনের সকল মুসলিম জনগণসহ দেশের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এমপি মনোনয়ন প্রত্যাশি,তরুণ সমাজ সেবক, পর্তুগাল প্রবাসী অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক রিপন মাহমুদ।

তিনি গণ অধিকার পরিষদের একজন ত্যাগী নেতা, আগামী দিনে সুনামগঞ্জ – ৫ ছাতক দোয়ারাবাজার আসনের এমপি পদ-প্রার্থী।

তিনি বলেন, “ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা প্রচার করে। বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মনের ভিতরে ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ।

তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।সবাইকে এক কাতারে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে।

ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd