• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের

উত্তরাঞ্চলের ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জেসমিন আক্তার (মনি) রংপুর:

আগামী তিন দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আবারো বৃদ্ধি পেতে পারে। এতে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী সংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, “বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস” অনুযায়ী উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের নদনদীর পানি বাড়বে। এতে ৫ জেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এদিকে ফেনী, মুহুরী, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে আগামী এক দিনে এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।

এ পরিস্থিতিতে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd