• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা লোহাগাড়ায় চুরি আড়াল করতে অপহরণের নাটক, ভিকটিমসহ ৮ লাখ টাকার মালামাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড নেত্রকোণার মদনে চার উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন মুর্শেদুল ইসলাম জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা ময়মনসিংহে সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের প্রশিক্ষণ উদ্বোধন

কটিয়াদী সদরে মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে, পুকুরের ভাসমান অবস্থায় পল্টু মিয়া(৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ।
১৩ই আগস্ট বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী পৌর সদরে অবস্থিত ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদ সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।মৃত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা স্থানীয় থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহাটি উদ্ধার করে। তবে কিভাবে কখন লোকটি এখানে এলেন এ ব্যাপারে তাৎক্ষণিক ভাবে কিছুই জানা যায়নি। তাছাড়া সে সময় পুকুর পাড়ে একটি ব্যাগে কিছু কাপড়চোপড় পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে, সুরাতাল তৈরি করে, ময়না তদন্তের জন্য, কিশোরগঞ্জ শহীদ
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd