• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ এআই যুগে চাটগাঁ ভাষা সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে।

১লা নভেম্বর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যুব র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক সভাটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন ও সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে দক্ষ ও প্রশিক্ষিত আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠানের শেষে যোগ্য যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd