• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কদমতলী থেকে নতুন বুইধ্যারবাজার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

নাঈম সরকার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কদমতলী থেকে নতুন বুইধ্যারবাজার পর্যন্ত সড়কটি বর্তমানে সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় সড়কজুড়ে ইট-পিচ উঠে গেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য খাদ ও গর্ত। ফলে এই সড়ক এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বুইধ্যারবাজারের পাশে একটি ইটভাটা স্থাপনের পর থেকেই ভারী যানবাহনের চলাচল বেড়ে যায়। এর ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। এখন প্রতিদিনই কোথাও না কোথাও গর্ত, ধুলাবালি আর ভাঙাচোরা অংশে পথচারী ও যানবাহনচালকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ—সবাইকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দা মো. হাফিজুর রহমান হাফিজ,বলেন

> “দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই মিলছে, কিন্তু সংস্কারের কাজের কোনো দেখা নেই। রাস্তা দ্রুত সংস্কার না হলে এ ভোগান্তি আরও বাড়বে।”

স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক—এটাই এখন এলাকার সর্বজনীন প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd