• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

কবি এম শামছুল ইসলাম সুহেব-এর কবিতা: চৌদ্দ ফেব্রুয়ারি

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

ভালবাসা দিবস নামক চৌদ্দ ফেব্রুয়ারির দিন
নির্লজ্জদের হৃদয়ে বাজে অশ্লীলতার বীন!
এই দিনটি আসলে পরে কি যে খুশি হৃদয়ে
মন আনন্দে জড়িয়ে পরে অবৈধ প্রণয়ে!

পার্কে ঘুরে হাতে ধরে বেগানা নর-নারী
হারাম প্রেম রচনা করে লজ্জ্বা-শরম ছাড়ি।
রোগ বালাইয়ে তার বাবা ভোগে
অনাহারে মা মরে
হাজার টাকায় ফুল কিনে সঙ্গী খুশি করে!

খ্রিষ্টানদের এই অসংস্কৃতি লালন হচ্ছে সদা
খুশি মনে পালন করেই কিছু মুসলিম ফিদা!
কার তালে আজ বন্ধু তুমি বাঁজাও এমন বীন
ভিন্নধর্মী সংস্কৃতি লালন করে ঈমান করছো লীন!

ভালবাসা দিবস নামক এমন ছাড়ো ঘৃণ্য রীতি
সবার তরে ভালোবাসা সতত দ্বীন ইসলামের রীতি!
ছন্দ সুরে বললাম কিছু অপ্রিয় সত্য কথা
আবেগ দিয়ে করবো না কিছু যখন যথাতথা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd