• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতা: বাস্তবতা

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

‎কলমে: দিলশাত জাহান দিশা

‎নীল আকাশের পানে বহুবার চেয়েছি,
‎তখনও আকাশ বলেনি—সে বাস্তবতার কথা।
‎
‎বৃষ্টিভেজা মেঘলা শহরে খুঁজেছি কত সুখ,
‎তখনও বৃষ্টি বলেনি—সে সত্যের ভাষা।
‎
‎নদীর বুকে সূর্যের আলোয় এঁকেছি অসংখ্য স্বপ্ন,
‎তখনও নদী জানায়নি—সবই ক্ষণিকের মায়া।
‎
‎পৃথিবীর সব সুখই যেন চিরস্থায়ী—
‎এমন ভেবে বেঁচে ছিলাম একসময়।
‎
‎তারপর হঠাৎ, জীবনের এক অচেনা মোড়ে
‎নিঃশব্দে এসে দাঁড়াল বাস্তবতা।
‎
‎আজ আকাশের পানে তাকালে দেখি কেবল একাকিত্ব,
‎বৃষ্টির ফোঁটায় শুনি লুকানো কান্নার শব্দ,
‎নদীর জলে ভেসে আসে নিস্তব্ধতার দীর্ঘশ্বাস।
‎
‎যে মন একদিন সবকিছু আপন করতে চেয়েছিল,
‎আজ সে মনই হারিয়ে যায় অচেনা এক নগরে—
‎নিজেকেই খুঁজতে খুঁজতে,
‎হয়তো হারিয়ে ফেলা সেই সুখের অজুহাতে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd