• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

কবিতাঃ আমি কন্যা

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কলমেঃ চন্দনা রানী

আমি কন্যা…
আমি শুধু ফুলের মতো নই,
আমি আগুন,
আমি শীতল নদীর স্রোতের ধারাও কথা কই।

আমি ভালোবাসার প্রাণকেন্দ্র,
আমি প্রতিবাদের ধারালো হাতিয়ার।
আমি কুসুমের মতো কোমল,
আবার বজ্রের মতো তীব্র তলোয়ার।

আমি খেলার পুতুল নই —
যে মন না চাইলেই ছুড়ে ফেলে দেবে,
আর ইচ্ছেমতো কাছে টেনে নেবে!

আমি দু’চোখে দেখি মহাকাশের স্বপ্ন।
দিনের পর দিন…
আমি গড়ি আমার নিজের পরিচয়।

আমি ডাক্তার হতে পারি, কিংবা কবি,
আমি শুধু সাঁজঘরের নয় —
রাজপথেও গর্বে দাঁড়াতে পারি!

কে বলেছে আমি দুর্বল?
আমি নিঃশব্দ বজ্রপাত!
চাইলেই মুহূর্তে বদলে দিতে পারি —
বছরের পর বছর জমে থাকা
ক্ষতচিহ্ন আর কলঙ্কিত রাত।

আমি শিখে গেছি —
কীভাবে নীরবে কাঁদতে হয়,
চোখের কোণে জল লুকিয়ে রেখেও
জোরে জোরে হাসতে হয়।

আমি কন্যা…
থাকি অনেক সময় শেকলে বাঁধা,
তবুও আমি নাচি, আমি গান গাই,
আমি উড়ে বেড়াই মুক্ত আকাশে!

কারণ…
আমার ডানায় ভর করে
উড়ে যায় আগামী প্রজন্মের প্রজাপতি।

আমি কন‍্যা —
তাই বলে কেন ভীতু হয়ে নত শিরে পুরুষের পদতলে থাকব?
আমি কন‍্যা
তাই বলে কি সব অন‍্যায় অবিচার সইবো?

আমি কন‍্যা বলে,কত কাপুরুষ
আমাকে দিনের পর দিন নির্যাতন করে?
কেড়ে নেয় মুখের অন্ন।
আমি কন‍্যা বলেই কি সব অধিকার থেকে
পুরুষের কাছে ভিন্ন?

আমি কন্যা —
আমি প্রশ্ন করি, আমি উত্তর খুঁজি,
আমি শুধু “মিষ্টি মেয়ে” নই —
আমি দাবি করি সম্মান,
আমি দাবি করি সমান অধিকার।

আমি চিৎকার করে কাঁদি না বলে
ভুলে যেও না আমায়…
আমি কন্যা —
আমি শুধু এক দিনের আলো নই,
আমি চিরকাল।

চোখে আমার স্বপ্নের জল,
তবুও হেসে যাই প্রতিদিন নির্ভীক, অবিচল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd