• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

কবিতাঃ  চিলেকোঠায় রোদ

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

  

কলমেঃ  তামান্না সেতু  

 

 

ভালোবাসার চিলেকোঠায়

এক মুঠো রোদ্দুর উঠতেই,

মুহূর্তে চারিদিকে কাঁপিয়ে নামলো ঘন বরষা।

বর্ষা আমার অতি প্রিয়, আমার জন্মের –

সময়ে প্রবল বৃষ্টিপাত হয়েছিল যদিও।

তাই বলে তোমার সাথে চিলেকোঠায়

দেখা হতেই আমি তো চাইনি বৃষ্টিপাত।

আমি চেয়েছি সোনালী রোদ্দুর ছড়িয়ে পড়ুক,

এমন ধারার মতো বৃষ্টিপাত না হোক।।

তুমি কেন বাধা দিলে না? কালো কুজলা জল

খেলা করে গেল আমার আঙিনা ভরে।

আমাদের এই সুখের সময়টুকু

শুধু কেবলই আমাদের হোক।

আমরা যা চেয়েছি তাই তো পেতে চেয়েছি।

না! সেই অজস্র ধারা আমার পিছু ছাড়লো না!

জীবনের প্রতিটি ক্ষণে এমনিভাবে

যতবার তোমায় চেয়েছি, বড্ড অসময়ে

থেমে গেছি আমি, থামতে হয়েছে বৈকি!

এইবার ভেবেছিলাম যা এমনিতেই –

আসে আসুক; ভালোবাসার গভীর এক

অনুভূতি নিয়ে আগামীর পথ চলায় –

কোন এক সকালে উঠবে চিলেকোঠার

বারান্দায় একমুঠো সোনালী রোদ।

সময় করে এসো তোমার সাথে আমার

চোখে-চোখে দেখা হবে, মিলিয়ে নিও –

চিলেকোঠার সেই বারান্দায়,

সোনালী রোদ্দুর মাখা বিকেল বেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd