• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতাঃ দুনিয়া

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুনিয়া তো ছলনাময় সুখভোগের জায়গা নয়
ক্ষমতা অহংকার বড়াই বাহাদুরির নিস্তব্ধ প্রলয়,
দুনিয়ার জীবন সম্পদ পদ পদবি চিরস্থায়ী নয়
ভাল আমল পরকালের জীবন হয় শান্তিময়।

চলমান জীবনের অবসান মৃত্যু অবধারিত
মানবকল্যাণে কাজ আত্মা হয় আলোকিত,
হিংসা বিদ্বেষ দূরে ঠেলে মিলে মিশে পথচলা
পরকালের জীবনে নিরন্তর সুখ শান্তি সফলতা।

দুনিয়াতে প্রত্যেকে এসেছে একা একইভাবে
তেমনি চলে যেতে হয় নিঃসঙ্গ নিস্তব্ধ কফিনে,
জীবন ক্ষণস্থায়ী গন্তব্য অসীম অনন্তর আড়ালে
চিরস্থায়ী সুখ শান্তি সমৃদ্ধি দুনিয়াবী আমলে।

দুনিয়াতে প্রত্যেকেই প্রবাসী পথিক পথচারী
তবে কেন এত হিংসা বিদ্বেষ মিথ্যা আহাজারি?
দুনিয়াতে সর্বদা সততার সাথে জীবনযাপন করি
দুজাহানের সুখী সফল সমৃদ্ধ জীবন গড়ি।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd