• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ আদরের ছোট বোন সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ

কবিতাঃ নারী পুরুষ খোদার সৃষ্টি

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

নারী পাশে থাকলে পুরুষ,
দারুণ খুশি থাকে।
পুরুষ পাশে থাকলে নারী,
সুন্দর লাগে তাকে।

নারী ছাড়া পুরুষ মানুষ,
যেন বড়ো অসহায়।
পুরুষ ছাড়া নারী কখনো,
সুখ নাহি পায়।

নারী হলো ঘরের রাণী,
ঘরে মানায় ভালো।
ঘর ছাড়া নারী মানায়,
বেমানান কালো।

নারী হলো ঘরের লক্ষ্মী,
আনে সুখ শান্তি।
ণারীর মতো নারী না হলে,
আনে খুব অশান্তি।

নারীর কাছে আছে সুখ,
আছে ভালোবাসা।
নারী নিয়ে স্বপ্ন দেখে,
সঙ্গী করার আশা।

নারী যদি হয় ভালো,
থাকে না কোন দ্বন্দ্ব।
নারী যদি না হয় ভালো,
থাকে সবাই মন্দ।

নারী যদি থাকে খুশি,
অল্প পেলে তাতে।
নারীর মতো নারী হয়,
সবার ঘরে যাতে।

নারীর ঘৌরব অহংকার,
যদি না থাকে কিছু।
পরিবারের সবার দোয়া
ঘুরে তাহার পিছু।

অসুখ বিসুখ হলে যে নারী,
সেবা যত্ন করে।
ওপার হতে রহমত আসে,
অই নারীর পরে।

নারী হলো পুরুষের শক্তি,
সাহস জোগায় বটে।
নারী ছাড়া পুরুষ মানুষ,
পায় না কুন তটে।

নারীর সোহাগ ভালোবাসা,
নারী সকল আশা।
নারীর মাঝে পুরুষ বাঁধে,
স্বপ্ন সুখের বাসা।

নারী ছাড়া পুরুষের কোনো,
নারই সমাজে দাম।
নারী পুরুষ খোদার সৃষ্টি,
অন্যান্য এক নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd