• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ ফাগুন এলেই

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

কলমেঃ আশরাফুল ইসলাম হবিগঞ্জী

ফাগুন এলেই বিরহী হয়ে পড়ে হৃদয়,
তোমার কথাই শুধু উঁকি মারে।
অখন্ড জীবনে ছত্রছায়া ছিলে তুমি,
তোমার স্মৃতিগুলো মনে পড়ে।

ফাগুন এলেই আনমনা হয়ে পড়ে মন,
লেখনীর মহাশক্তি হারিয়ে যায়।
বাতায়নের পাশে নিরবে বসে থাকি
সকল কিছু যেন নিস্তব্ধ হয়ে যায়।

ফাগুন এলেই ভেসে ওঠে কতশত স্মৃতি,
ফুল গেঁথে ছিলাম তব খোঁপায় গুঁজে।
তোমায় হারিয়ে রাস্তার বাঁকে বাঁকে ছুটি,
চেয়ে দেখি আর কি হবে দেখা রোজে।

ফাগুন এলেই স্কুল হতো সরকারি ছুটি,
দু’জন মিলে কত করেছি খুনসুটি।
বিধি বলে দাও! আর কি হবে কোনো
এক ফাগুনে দু’জনার জুটি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd