• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

কবিতাঃ ফ্লাইওভার!

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি গাঢ় অন্ধকারে, রাজধানীর মানব অরণ্য পথে, সঙ্গীহীন যাত্রী
গার্মেন্টস নারী শ্রমিক জঠর জ্বালায়, দেহ পসরা সাজানো রাত্রি!
খরিদ্দার গাড়ী করে এসে, ছদ্ম বেশে, তুলে নেয় একজন
বুনো যামিনীর রহস্য দেখলাম দাড়িয়ে, কৌতুহল ভরে, কিছুক্ষণ!

স্বৈরশাসকের তৈরি ফ্লাইওভারের নিচে, চওড়া পিলারের পিছে, ঘুটঘুটে অন্ধকার
জৈবিক ক্রিয়াকর্ম সেরে ফেলছে কোন জুটি, যারা কম পয়সার খরিদ্দার!
ছোট একটা লাঠি গেড়ে, ব্যানারের কাপড় পর্দার আড়ালে, চলছে কারবার
একই আসনে, শীত সয়ে স্বল্প বসনে, জুটি পরিবর্তন হচ্ছে বার-বার!

রহস্যময়ী এই অরণ্য রাত, নির্বাচনী সভায় শুনছি ধর্মের বাত
এমন রাষ্ট্র ব্যবস্হায়, ক্ষুধার জ্বালায়, পথে ঘাটে নারীর হতে হয় কাত!
রাজধানীর কুৎসিত অরণ্য অঙ্কুরে, সারা শহর জুড়ে, এমন চলেছে কর্মহীন নারী জীবন
হায়রে বিধি, তুমি দেখো নিরবধি, তোমার নিরপেক্ষ বিচার কেমন?

সে দিনও যে-নারী, চীৎকারী, গার্মেন্টস শ্রমিক দলে নতুন স্বাধীনতায় দিয়েছে শ্লোগান
আজকে সে বেকার, ঘরে মা ভাইবোন ক্ষুধার শিকার, নাইট কুইন হয়ে করছে দেহদান!
নয় কোন হোটেলে, ফ্ল্যাট বাড়ীর নব্য মোটেলে, স্হান তাঁর ফ্লাইওভারের নিচে
হয়তো-বা দেহ দানে, আলো ছায়ার এ-ই মনে, ফ্লাইওভার ইতিহাস পিছে!

জনাকীর্ণ রাজধানীর পথঘাট, জীবন জীবিকায় ফ্লাইওভার নিশ্চিত সম্রাট
দুঃখী নীর দেহদানে, আলোছায়া বনে, দীর্ঘপথ সঙ্কোচন সহ, ঠেকিয়েছে পুলিশের বিভ্রাট!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd