• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা

কবিতাঃ  মুক্তি চাই

Reporter Name / ২৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

কলমেঃ এম রিপন মিয়া

 

 

ভাঙো ভাঙো শৃঙ্খল যত—শোনো, বজ্র কাঁপে মহাকাশে!

অন্ধকারের গহ্বর হতে আজ আমি উঠেছি মুক্তির আশে।

 

আমি আগুন! আমি ঝড়! 

আমি তুফানের গান, মুখে দাঁড়িয়ে তবু করি বিজয় ঘোষণা মহান।

 

বাঁধন ছিঁড়ে চাই যে মুক্তি, চাই যে রক্তের দাম,

শোষণ-জরা-অন্যায়ের বুক চিরে উঠুক ঘনঘোর ঘন ঘাম।

 

যেখানে অশ্রু, সেখানে আমি হব অগ্নিশিখা,

যেখানে শোষণ, সেখানে আমি হব বজ্রিকা।

 

ফাঁসির মঞ্চে হেসে উঠি, বলি—জীবন ভয় নাহি,

মৃত্যুর চেয়েও বড় মুক্তি, সে মুক্তি আমি চাই!

 

আমি সেই গানের ঝংকার,যা কাঁপায় দুনিয়ার অন্তরাল।

আমি সেই রক্তের ঢেউ,যা ভাসায় অন্যায়, ভাঙে শৃঙ্খল জাল।

 

ওরে মানব, ওরে নবীন,তোর রক্তে আগুন জ্বালো,

শিকল-শেকল গুঁড়িয়ে দাও,তোর কণ্ঠে ঝড় তুলো। 

 

শ্রমিকের ঘামে, কৃষকের গানে,রক্তে লেখা হোক মুক্তি,

দাসের বুকের আর্তনাদে জ্বলে উঠুক বিদ্যুৎ-শক্তি।

 

মুক্তি চাই! মুক্তি চাই! 

এ শুধু আমার নয়—এ গান গায় প্রতিটি প্রাণ,

যারা আজ বেঁচে রয়।

 

সূর্য-চন্দ্র-নক্ষত্র সব গাইছে মুক্তির গান,

প্রকৃতির বুকে ধ্বনিত হয় বিদ্রোহীরই ঘোষণা মহান।

 

ভাঙো ভাঙো শৃঙ্খল যত,দাও মানবের জয়ধ্বনি,

রক্তে রাঙাও ধরণীকে,এসো নবীন, এসো নবনী।

 

মৃত্যু যদি আসে পথে,তবু হাসি ঠোঁটে রয়,

মুক্তির মন্ত্র বুকের ভেতর—মুক্তি চাই! মুক্তি চাই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd