• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ডিমলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ফের গ্রেফতার

কবিতাঃ রমণীগঞ্জের মাঠে

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মোঃ জাবেদুল ইসলাম

সূর্য উঠে পূর্ব আকাশে,
রমণীগঞ্জের মাঠে।
শিশির ভেজা দূর্বা ঘাসে,
পথিক পায়ে হাটে।

নীল আকাশে মেঘ ছুটে,
ব্যস্ত কাটে বেলা।
খোকা খুকুরা মনের আনন্দে,
করে নানা খেলা।

কৃষক শ্রমিক চলছে মাঠে,
সোনালি ধানের ক্ষেতে।
ফিঙে শালিক চড়ুই বাবুই,
থাকে যেন ওত পেতে।

গাঁয়ের পথে সারি সারি গাছ,
দাঁড়িয়ে আছে সেথায়।
অপূর্ব এক রূপের মেলা,
রমণীগঞ্জ গাঁও হেথায়।

দুপুর হলে খাঁ খাঁ রোদ,
জনমানব নেই কোনো খানে।
দুপুর গড়ে বিকেল হলে,
সৌন্দর্য বাড়ে এখানে।

সন্ধ্যা হলে সূর্য ডুবে,
ছোট নদীর ঐ ঘাটে।
চাঁদ তাঁরা আলো দেয়,
রমণীগঞ্জের মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd