মোঃ ইজাজ আহামেদ,
মালদা, পশ্চিমবঙ্গ থেকে:
তিন সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হলো জেলা কবিতা কার্নিভাল। শনিবার বিদ্যা বিকাশায়ন পত্রিকা, কবিতা কার্নিভাল ও স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার আয়োজনে সুজাপুরের ব্রিলিয়ান্ট অ্যাকাডেমিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সবুজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল অহাব, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান, সামসি কলেজের অধ্যাপক মসিউর রহমান, পুষ্পপ্রভাত পত্রিকার সম্পাদক এম আনওয়ার উল হক, বিদ্যা বিকাশায়ন পত্রিকার সম্পাদক মোহাঃ আলিউল হক, স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ ও সহ-সম্পাদক তথা চিত্র পরিচালক ও সাংবাদিক মোঃ দাউদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কবিতা কার্নিভাল সম্পাদকমণ্ডলীর সৌমিত বসু ও অরিন্দম চট্টোপাধ্যায়।
এদিন অনুষ্ঠানে কবিতা বিষয়ক আলোচনা, কবিতা পাঠ ও সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত কবিদের মধ্যে ছিলেন স্বাগতা সান্যাল, মুহাঃ আকমাল হোসেন, মোহাঃ তোহা সেখ, পায়েল খাতুন, এম আব্দুল করিম, মোঃ ওয়াহিদ উজ জামান বাবু, ইমতিয়াজ কবির, মোঃ মাজহারুল আবেদিন, আব্দুল মালেক, উমর ফারুক সহ জেলার বিশিষ্ট কবি-সাহিত্যিকরা।
অনুষ্ঠানে মোহাঃ মাজহারুল আবেদিনের দুটি কাব্যগ্রন্থ ‘ষোল আনা শেরশাবাদিয়া’ ও ‘শেরশাবাদিয়া কহা’ এবং মোঃ জিয়াউল হকের উপন্যাস ‘ভাঙা কণ্ঠের গান’ এর মোড়ক উন্মোচন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও চিত্র পরিচালক মোঃ দাউদ হোসেন।