• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পটিয়ায় ১৩ বছরের অপহৃত, লামার কিশোরী উদ্ধার বহরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিন আলম রিপনকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, তিন মাদকসেবীর কারাদণ্ড কবিতাঃ সেই দিনগুলি কই? রক্তসৈনিক শেরপুরের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ জিয়া সাইবার ফোর্স (ZCF) উত্তরা পূর্ব থানা কমিটির নতুন আহ্বায়ক সাজ্জাদ হোসেন শিলু সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার

কবিতাঃ সেই দিনগুলি কই?

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কলমেঃ  সাইদা আক্তার কল্পনা

 

 

ধামায় ছিল ধান মাপা 

কাঠায় ছিল মুড়ি

সেড়ে ছিল চালের হিসাব 

এখন হয়েছে মাপার যা- তা লজ্জায় মরি!

 

বলি সেসব দিন কই 

মাছে ভাতে বাঙালি 

গোলা ভরা ধান 

পুকুরে মাছের চাষ 

মাচায় থাকত লাউ আর সিম 

বলি সে সব দিন কই?

 

মাছে ভাতে বাঙালি 

এখন আর চলে না সেগুলি 

শুধুই চলে ফাস্টফুড 

নান চিকেন আর তন্দুরি 

আহা সে সব দিন কই?

 

ডাংগুলি, কানামাছি, ছিঃবুড়ি

গোল্লাছুট, আরো কত খেলা 

সেসব খেলা কই?

কেরাম বোর্ড, দাবা খেলা 

লুডুর নেশা নেই।

চলছে শুধুই ইন্টারনেট আর

জিমেইল হোয়াটসঅ্যাপ সেই!

 

বলি কি হলো দিনগুলি?

আসতো ফিরে আবার যদি 

সেই দিনগুলি!

রাখতাম যত্ন করে 

ধামা কাঠায় ভরে।

আরো যত্নে রাখতাম তাদের 

মাথার উপর তুলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd