কলমেঃ শুক্কুর চৌধুরী
ফেলে আসা পরিত্যক্ত উঠান
আঙ্গিনায় লাউয়ের ডগার উড্ডীয়ন,
দাওয়ায় রেখে আসা স্মৃতির উপাখ্যান
সব কিছু তেমনি আছে, ছিল গেরস্ত জীবন।
ফেরী করে বেড়াই স্মৃতির নিদান
আড়াল করি ভেঁজা অশ্রু রৌরুদ্দ্যমান,
কষ্টেরা উঁকি ঝুঁকি দেয় বেদনায় অবগাহন
বুকের ভেতর তন্দুরে ঝলসানো মাংসের ঘ্রাণ।
আষাঢ় শ্রাবন হার মানে আঁখির বর্ষনে
কপোলে ধুয়ে যায় অতল দুঃখাশ্রুর প্লাবনে,
ভারাক্রান্ত মনে হিসাব মেলাই জীবনের লেনদেন
ফুরিয়ে যায় বেলা কি হবে মিলিয়ে স্মৃতির সাতকাহন।