• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমিটি গঠন, নাকি সম্পদের নিয়ন্ত্রণ? ডাকরা স্কুলে সভাপতির চেয়ার ঘিরে দুই পক্ষের টানাপোড়েন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান চুনতী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) ২৫ আগষ্ট শুরু, বাজেট ৬ কোটি গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭, পলাতক ১ ভান্ডারকোটে গণজোয়ার: চেয়ারম্যান পদে বাশির উদ্দিন আকুঞ্জির পক্ষে জনসমর্থন ডোমারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার খুলনা জেনারেল হাসপাতালে আরএমওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নেই জবাবদিহিতা খুলনার সাংবাদিক ও কণ্ঠশিল্পী এম রোমানিয়ার মায়ের ইন্তেকাল গোয়াইনঘাটে ৪ যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আটক- ২

​কাউলতিয়ায় চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধে হাতিয়াব পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিস্তার রোধে আনুষ্ঠানিকভাবে ‘হাতিয়াব পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন।
​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” অপরাধ দমনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
​স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নতুন এই হাতিয়াব পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে কাউলতিয়া ও আশপাশের এলাকায় অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd