• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন

কালাইয়ে ধর্ষণ প্রতিরোধে যুবকের উপর হামলা, গোপনাঙ্গ কর্তনের ঘটনায় চাঞ্চল্য

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এক যুবকের উপর অমানবিক হামলার অভিযোগ উঠেছে। ধর্ষণ থেকে বাঁচতে গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে। আহত মেজবাউল ইসলাম (২৫) স্থানীয় আলতাফ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় নুর আলম মেজবাউলকে ডেকে নিয়ে যায়। পরে নুর আলম ও তার স্ত্রীসহ কয়েকজন মিলে গোপনাঙ্গ কেটে পুকুরপাড়ে ফেলে রাখে। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরার সময় তার বোন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর তাকে গুরুতর অবস্থায় প্রথমে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

স্থানীয়রা জানান, নুর আলম জুয়া ও মাদকে আসক্ত। তার স্ত্রী নিয়মিত মেজবাউলের বাড়িতে যাওয়া-আসা করতো। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার রাত গ্রামের লোকেরা চিৎকার শুনে বাইরে এসে মেজবাউলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

ঘটনার পর নুর আলম ও তার স্ত্রী পলাতক। তাদের বাড়িতে তালা ঝুলে রয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, ধর্ষণ চেষ্টার সময় এক যুবকের উপর এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd